TRENDING:

Nabanna Election Commission: সংঘাতের পথ ছেড়ে কমিশনের নির্দেশ মানল রাজ্য, ৭ এইআরও-কে সাসপেন্ড করতে নির্দেশ জারি মুখ্যসচিবের!

Last Updated:

এর পাশাপাশি কমিশনের নির্দেশ মেনে এ দিন বসিরহাটের বিডিও-কেও রাজ্য সরকার সাসপেন্ড করেছে বলে নবান্ন সূত্রে খবর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এসআইআর প্রক্রিয়ায় যুক্ত রাজ্য সরকারের ৭ জন আধিরারিককে সাসপেন্ড করার নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী৷ ওই সাতজনই এসআইআর প্রক্রিয়ায় এইআরও-র দায়িত্বে ছিলেন৷ তাঁদের চাকরি থেকে সাসপেন্ড করার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন৷
কমিশনের নির্দেশ মানল রাজ্য৷
কমিশনের নির্দেশ মানল রাজ্য৷
advertisement

নির্বাচন কমিশনের নির্দেশ মেনে যে রাজ্য সরকার ওই সাতজন আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করছে, এ দিন বিকেলে সাংবাদিক বৈঠকেই সেকথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে অবশ্য তিনি জানান, ওই সাতজন আধিকারিককে চাকরি থেকে সরানো হচ্ছে না৷ নির্বাচনের কাজ না করলেও তাঁরা রাজ্য সরকারের অন্য কাজ করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে কমিশনের বিরুদ্ধে রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের ভয় দেখানোর অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী৷

advertisement

নবান্ন সূত্রে খবর, এই সাতজন সরকারি আধিকারিক যে দফতরগুলিতে কাজ করেন সেই দফতরের সচিবদের নির্দেশ পাঠিয়ে মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন, তাঁদের দফতর থেকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। নির্দেশিকা জারির কথা মুখ্যসচিব কমিশনকে জানিয়েও দিয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
সান্ধ্যকালীন আউটডোরে স্বস্তি সাধারণ মানুষের, জেলায় জেলায় চালু পরিষেবা
আরও দেখুন

এর আগেও রাজ্যের আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে কমিশনের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছিল নবান্ন৷ কমিশন নির্দেশ দিলেও এতদিন পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার ইআরও এবং এইআরও এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর পূর্ব বিধানসভার ইআরও এবং এইআরও-র বিরুদ্ধে এফআইআর করেনি রাজ্য সরকার৷ এ নিয়ে মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে সময় বেঁধে দিয়েছিল কমিশন৷ শেষ পর্যন্ত আজ ওই আধিকারিকদের বিরুদ্ধেও রাজ্যের পক্ষ থেকে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷ তবে মুখ্যমন্ত্রী এ দিন স্পষ্ট বলেছেন, রাজ্যের কোনও আধিকারিক অথবা কর্মীকে অন্যায়ভাবে শাস্তির কোপে পড়তে হলে তাঁদের পাশে থাকবে রাজ্য সরকার৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna Election Commission: সংঘাতের পথ ছেড়ে কমিশনের নির্দেশ মানল রাজ্য, ৭ এইআরও-কে সাসপেন্ড করতে নির্দেশ জারি মুখ্যসচিবের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল