বিজেপি নেতার স্ত্রীর জন্মদিনের পার্টি? নাকি সিপিএম-বিজেপি গোপন বৈঠকে টাকার লেনদেন? দাবি-পালটা দাবিতে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে দমদমের নাগেরবাজার। চলে দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য, বিজেপি নেতা মুকুল রায়ের গাড়ি ভাঙচুর। শুক্রবার, নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির।
তৃণমূলের পালটা অভিযোগ, ভোট কিনতে হোস পাইপের মতো টাকা বিলোচ্ছে গেরুয়া শিবির। বৃহস্পতিবারও সেই চেষ্টাই হয়েছিল।
advertisement
সুবিধাবাদী মুকুল রায়। নাগেরবাজারের ঘটনা প্রসঙ্গে কটাক্ষ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।
উনিশে মে, শেষ দফায় রাজ্যের ন'কেন্দ্রে ভোটগ্রহণ। কে কত টাকা ছড়াচ্ছে? সেই নিয়ে যেমন চলছে রাজনৈতিক তরজা। তেমনি বহিরাগতদের জমায়েত নিয়েও সরব তৃণমূল-বিজেপি দুই শিবির।
Location :
First Published :
May 18, 2019 10:51 AM IST
