ভোটের দামামা বাজতেই রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। নানা কেন্দ্রে চলছে রুট মার্চ। কাঁধে বন্দুক নিয়ে নজরদারিতে ভারী বুট।
মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দিতে যেতে পারেন সেই আস্থা অর্জনেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ শুরু করিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু, অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীরই একাংশ আস্থা অর্জনের নামে বাড়ি বাড়ি গিয়ে শাঁসাচ্ছেন।
কেন্দ্রীয় বাহিনীর আচরণে ঘোর আপত্তি তৃণমূলের। এ নিয়ে তারা নির্বাচন কমিশনে নালিশ জানাবে বলেও হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের।
advertisement
এর আগে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো নিয়ে কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে ওঠে। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার লোকসভা ভোটের মুখে, সেই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরেই নতুন বিতর্ক।
Location :
First Published :
Mar 17, 2019 7:57 PM IST
