সারদা তদন্তে জিঞ্জাসাবাদ করতে রাজীব কুমারের বাড়িতে গিয়ে নোটিস দেয় সিবিআই। সকাল দশটায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। এদিকে, রবিবার, নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পরেই রাজীব কুমারকে এডিজি সিআইডি পদে ফেরানোর বিজ্ঞপ্তি জারি হয়। সেই মতো, ভবানীভবনে রাজীব কুমারের অফিসে গিয়েও নোটিস দেয় সিবিআই।
রবিবার সিবিআই যখন হানা দেয়, তখন রাজীব কুমার বাড়িতে ছিলেন না। সিবিআই আধিকারিকরা প্রায় পঞ্চাশ মিনিট পর রাজীব কুমারের বাড়ি থেকে বের হন। নোটিস দিয়ে রাজীবকুমারকে সোমবার সকাল দশটায় সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। সিবিআই চায় সারদা তদন্তে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে ৷
advertisement
Location :
First Published :
May 27, 2019 9:57 AM IST
