এদিকে রাজীব কুমারকে গ্রেফতারে কোনও বাধা নেই বলে বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছে আলিপুর আদালত। আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে রাজীবের নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল সিবিআই। এই আবেদনের প্রেক্ষিতে সিবিআই ও রাজীবের আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর ঘণ্টা পাঁচেক রায়দান স্থগিত করার পর আদালত জানিয়ে দেয়, কলকাতার প্রাক্তন নগরপালকে সরাসরি গ্রেফতার করতে পারবে সিবিআই। এজন্য পরোয়ানা জারির দরকার নেই। রাজীবকে গ্রেফতারের ক্ষমতা সিবিআইয়ের হাতে আছে।
advertisement
Location :
First Published :
Sep 21, 2019 5:06 PM IST
