TRENDING:

CBI: কেন্দ্রীয় বাহিনী নিয়ে জেলায়, ধর্ষণ-খুনের তদন্তে মারাত্মক অভিযোগ CBI-এর সামনে!

Last Updated:

CBI: রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন, ধর্ষণ ও মহিলাদের অত্যাচার তদন্তে এবার জেলায় জেলায় যাচ্ছে সিবিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা :  হাইকোর্টের নির্দেশের পর  রাজ্যে ভোট পরবর্তী হিংসায় খুন ধর্ষণ ও মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় তদন্ত ভার হাতে  নিয়ে  রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছচ্ছে  সিবিআই টিম | উত্তর ২৪ পরগনার  জগদ্দলে  চুয়াত্তর  বছর বয়সী শোভা রাণী মণ্ডল ভোটের  পর  ছেলে ও বৌমাকে দুষ্কৃতীদের মারধর থেকে বাঁচাতে গিয়ে প্রহৃত হয়েছিলেন। পরে মৃত্যু হয়  ওই বৃদ্ধার। ভোট পরবর্তী  খুন, ধর্ষণ  ও মহিলাদের উপর অত্যাচারের ঘটনায়  সিবিআই তদন্ত ভার হাতে নেয় | রবিবার সিবিআই টিম গিয়েছে হাওড়া ও সোনারপুরে।
advertisement

শনিবার জগদ্দলে  শোভারানীর বাড়িতে পৌঁছায় সিবিআই আধিকারিকদের  বিশাল টিম |  সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিমও ঘটনাস্থলে যায় | যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে | মৃত শোভা রানীর বাড়ির পরিবারের  সদস্যদের  বয়ান রেকর্ড করেছে সিবিআই |  ভিডিওগ্রাফিও করা হয়েছে। বয়ান রেকর্ড করার সময় যাতে কেউ কোন অশান্তি না ঘটায় তাই বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম  মোতায়েন ছিল |

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

সিবিআই সূত্রে খবর, পুলিশের তদন্তে  মোটেও তাঁরা খুশি নন |  পরিবারের সদ্যস্যরা চান সঠিক ভাবে তদন্ত হোক | পুলিশ  সূত্রে খবর, গত ২  মে  রাতে দুষ্কৃতীরা  চড়াও হয় শোভা রানীর বাড়িতে | তাঁর ছেলে কমল মণ্ডল বিজেপির বুথ সভাপতি  ছিলেন | ভোটের ফলাফলের পর কমলের উপর চড়াও হয় দুষ্কৃতীরা | এরপর তাঁর  স্ত্রীকেও বেধড়ক মারধর করে | ছেলে ও বৌমাকে বাঁচাতে ছুটে  আসেন বৃদ্ধা মা শোভা রানী | রেয়াত করেনি দুষ্কৃতীরা | তাঁকেও মারধর করে দুষ্কৃতীরা | এরপর তাঁকে হাসপাতালে  নিয়ে যাওয়া  হয় | ৩ মে  তাঁর  মৃত্যু হয় | সেই ঘটনায় জগদ্দল থানায়  একটি অভিযোগ হয় | ছয় জন গ্রেপ্তার হয় |  কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে পরিবার | কারণ পরিবারের অভিযোগ, সঠিক ভাবে তদন্ত  করেনি স্থানীয় থানা |  হাই কোর্টের নির্দেশে পরেই সিবিআই ভোট পরবর্তী হিংসা ( খুন, ধর্ষণের মামলা )  তদন্ত  ভার হাতে নেয় | এরপর এই মামলায়  ইতিমধ্যে সিবিআই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে | তবে শুধু উত্তর ২৪ পরগনা নয়,  এদিন সিবিআই টিম  দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া সহ একাধিক জেলায় নিগৃহীতাদের বাড়িতে সিবিআই টিম  যায় | তাঁদের বয়ান রেকর্ড করে গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা হয়েছে |

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI: কেন্দ্রীয় বাহিনী নিয়ে জেলায়, ধর্ষণ-খুনের তদন্তে মারাত্মক অভিযোগ CBI-এর সামনে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল