খবর মিলেছে, শুক্রবার রাত দশটা নাগাদ আলিপুর রোডের সিগন্যালে দাঁড়িয়ে ছিল শতরূপ ঘোষের গাড়ি৷ সেই সময় যদিও গাড়িতে ছিলেন না শতরূপ৷ তাঁর স্ত্রী ও পরিবারের অন্য আর একজন সদস্যরা সেই গাড়িতে বাড়ির দিকে যাচ্ছিলেন৷ তখনই পিছন থেকে একটি গাড়ি টার্নিং পয়েন্টে ধাক্কা মারে শতরূপের গাড়িতে! গাড়ির সামনের অংশ অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ভিতরের যাত্রীরা সুরক্ষিত।
advertisement
আরও পড়ুন: পড়াশোনা করে চাকরি মিলবে কি না ঠিক নেই, পড়ুয়াদের চপ ভাজার 'শিক্ষা' প্রধান শিক্ষকের
শতরূপ ঘোষের অভিযোগ যে গাড়িটি ধাক্কা মেরেছে সেটি IPS ওয়েলফেয়ার সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, ধাক্কা মারার পর ওই গাড়ির চালক শতরূপের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এরপর আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শতরূপ ঘোষ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 18, 2023 8:00 AM IST
