কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “আমি শুধু এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাই।” এইসময় বিচারপতি তাঁকে থামিয়ে দিয়ে বলেন। “দয়া করে কিছু বলবেন না। আমাদের কাউকে কিছু বলার নেই। আমি সবাইকে শ্রদ্ধা করি। আমার এই অভ্যাস নেই। এই মামলা থেকে সরে দাঁড়ালাম।”
advertisement
এদিন মূল মামলাকারীদের একজনের আইনজীবী ফিরদৌস সামিম জানান, বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি পার্ট হার্ড ছিল। বিচার্য বিষয় বদলে গেলেও তাই মামলাটি বিচারপতি সেনের এজলাসে আসে শুনানির জন্য মঙ্গলবার। কিন্তু তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2024 3:08 PM IST
