কলকাতা: রাজ্যের আদালতগুলির অর্থাভাব এবং পরিকাঠামোর উন্নয়ন নিয়ে রাজ্যের অর্থ সচিব, বিচারবিভাগীয় সচিব এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বৈঠকে বসে সমস্যা সমাধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বুধবার বিচারপতি বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ১৫ অক্টোবর কলকাতা হাইকোর্টে এই বৈঠক করতে হবে। যদি সেদিন সব বিষয়ে সমাধান সূত্র না পাওয়া যায়, আবার ২২ অক্টোবর বৈঠকে করতে হবে।
advertisement
পরবর্তী শুনানির দিন অর্থাৎ ২৭ অক্টোবর এই বিষয় আদালতে রিপোর্ট জমা দেবেন রাজ্যের মুখ্যসচিব। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ – পুজোর ছুটির এক মাসের সময়কে কাজে লাগিয়ে বিভিন্ন কাজের বকেয়া অর্থ এবং বরাদ্দের বিষয় সমস্যার সমাধান করতে হবে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 24, 2025 7:52 PM IST
