ওঁরা ডানেও নেই। বাঁয়েও নেই। নেই কোনও রাজনৈতিক দলের ছাতা। দিল্লির শাহিনবাগের মতো পার্ক সার্কাসও ধর্ম-রাজনীতির ঊর্ধ্বে উঠতে চায়। উপলক্ষ CAA-NRC-NPR-এর বিরোধিতা। দিল্লির শাহিনবাগের আদলে কলকাতার পার্ক সার্কাস ময়দানেও আন্দোলনে নেমেছেন একদল মহিলা। সন্তানকে সঙ্গে নিয়েই আন্দোলনে। দিন রাত। সাতই জানুয়ারি থেকে একটানা অবস্থান-বিক্ষোভ। কার্টুন, স্লোগান, আবৃত্তিতে প্রতিবাদ।
পার্ক সার্কাসে, এক আকাশের নীচে একসঙ্গে উচ্চারিত হচ্ছে গীতা, কোরান, বাইবেল। প্রতিবাদী মায়ের পাশে বসে ছবি আঁকছে খুদেরা। পোস্টার-প্ল্যাকার্ড যত না চোখে পড়ছে, তার চেয়ে জাতীয় পতাকা ঢের বেশি। পার্ক সার্কাস আরও আরও রাত জাগবে। আওয়াজ তুলবে আজাদির।
advertisement
Location :
First Published :
Jan 20, 2020 12:07 AM IST
