TRENDING:

নোট বাতিলের কোনও প্রভাবই পড়েনি নিষিদ্ধপল্লীতে, রমরমিয়ে চলছে ব্যবসা

Last Updated:

খুচরোর অভাবে যেখানে সাধারণ মানুষের মাথায় হাত সেখানেই চুটিয়ে ব্যবসা চলছে নিষিদ্ধপল্লীতে ৷ মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলর প্রভাব পড়েনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এলাকায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নোট বাতিলের জেরে যখন দেশের বিভিন্ন ব্যবসায়ীদের সমস্যার সম্মুখিন হতে হয়েছে সেখানেই রমরমিয়ে চলছে সোনাগাছির ব্যবসা ৷ খুচরোর অভাবে যেখানে সাধারণ মানুষের মাথায় হাত  সেখানেই চুটিয়ে ব্যবসা চলছে নিষিদ্ধপল্লীতে ৷ মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলর প্রভাব পড়েনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এলাকায় ৷
advertisement

দুর্বার মহিলা সমন্বয় কমিটি’র ছিফ মেন্টার ভারতী দে জানিয়েছেন, ‘সোনাগাছির ব্যবসায় নোট বাতিলের কোনও প্রভাবই পড়েনি ৷ এর মূল কারণ সোনাগাছির যৌন কর্মীরা নোট বাতিল হওয়ার পরও কাস্টমারদের কাছ থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট নিচ্ছেন ৷ এই মাসের শেষ পর্যন্ত তারা ওই টাকা নেবে বলে জানা গিয়েছে ৷

সাধারণত এই ব্যবসায় ক্যাশে পেমেন্ট হয়ে থাকে ৷ তাই এই ব্যবসায় বেশি প্রভাব পড়ায় উচিৎ ছিল ৷ দুর্বারের কর্মীরা জানিয়েছেন, সেক্স ওয়ার্কর কমিটির তরফ থেকে নেওয়া পদক্ষেপ ও স্থানীয় ব্যাঙ্ক থেকে নোট বদলে যৌনকর্মীদের সাহায্যের আশ্বাস দেওয়ায় এই কঠিন সময়ের মধ্যেও তারা ব্যবসা করে চলেছে ৷

advertisement

ঊষা মাল্টিপার্পাস কো-অপারেটিভ ব্যাঙ্কে তরফে জানানো হয়েছে যে তারা বাতিল নোট এই মাসের শেষ পর্যন্ত নেবে ৷ এলাকার যৌনকর্মীরা তাদের বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ব্যাঙ্কে জমা দিতে পারবেন ৷

দে জানিয়েছেন, যে কিছু যৌনকর্মীরা সমস্যায় পড়বেন যেহেতু তাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

প্রায় ৩০,০০০ যৌনকর্মীর ঊষা ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ৷ যাদের অ্যাকাউন্টে তাদের প্রাথমিকভাবে কিছু সমস্যার মুখে পড়তে হলেও তাদের জন্য আমরা কোনও না কোন পথ অবশ্যই বেড় করবো ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
নোট বাতিলের কোনও প্রভাবই পড়েনি নিষিদ্ধপল্লীতে, রমরমিয়ে চলছে ব্যবসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল