২৯ এপ্রিল বড়বাজারের মেছুয়ার ফলপট্টির এক হোটেলে আগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৪ জন। আহত প্রায় ১৩ জন। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরের দিনও চলে উদ্ধারকাজ। পুলিশ জানায়, ছ’তলার ওই হোটেলের দোতলায় আগুন লেগেছিল। তার পর সেই আগুন অন্য তলেও ছড়িয়ে পড়ে। হোটেলের ৪২টি ঘরে তখন ৮৮ জন ছিলেন। সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী এই রাস্তায় এই হোটেল। রাস্তাটি বেশ ঘিঞ্জি। যে হোটেলে আগুন লেগেছে তার আশপাশে প্রচুর দোকান ও বাড়ি রয়েছে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। চার্জশিটে উল্লেখ হোটেলের দোতলায় রান্নার জন্য ওভেন ও গ্যাস রাখা ছিল।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2025 7:56 PM IST
