TRENDING:

Bowbazar Building Collapse: গার্ডেনরিচের পর বৌবাজার! এ বার পুরনো বাড়ির দেওয়াল ভাঙল হুড়মুড় করে, আতঙ্ক

Last Updated:

Bowbazar Building Collapse: কী ঘটেছিল, ভেঙে পড়া বাড়িটি রামকানাই অধিকারী লেনের বাড়ি৷ বহু পুরনো শরিকের বাড়ি৷ বাড়ির দু’টি অংশ দুই শরিকের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গার্ডেনরিচের ঘটনার কয়েকদিনের মাথায় ফের কলকাতায় ভেঙে পড়ল একটি বাড়ি৷ এ বার স্থান বৌবাজার৷ মেট্রোর কাজের সময় বৌবাজারে বাড়ি ভেঙে পড়া নিয়ে তুলকালাম হয়েছিল৷ এ বার দুর্গাপিতুরি লেনে না হলেও রামকানাই অধিকারী লেনে ভেঙে পড়ল বাড়ি৷ একটি পুরনো বাড়ির দেওয়াল আচমকাই ভেঙে পড়ে৷ স্থায়ীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনি ভাবে প্রমোটারি করার ফলে এই পাঁচিল ভেঙে পড়েছে৷
advertisement

কী ঘটেছিল, ভেঙে পড়া বাড়িটি রামকানাই অধিকারী লেনের বাড়ি৷ বহু পুরনো শরিকের বাড়ি৷ বাড়ির দু’টি অংশ দুই শরিকের৷ সেই শরিকের একটি অংশ ভেঙে ফেলে সেখানে নতুন করে বাড়ির করার পরিকল্পনা করা হয়৷ সেই কারণেই শুরু হয় দেওয়াল ভাঙা৷ সেই দেওয়াল ভাঙতে ভাঙতেই এ দিন বেলা এগারোটা নাগাদ হঠাৎই পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে৷ যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ তিন জন অসুস্থ হয়ে যায় বলে দাবি করা হয়৷ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে হাজির হয় পুলিশ৷ হাজির হন স্থানীয় কাউন্সিলার বিশ্বরূপ দে-ও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

এর আগে, গার্ডেনরিচেও নির্মাণকাজ নিয়েও একাধিক প্রশ্ন উঠেছিল৷ এ বারেও সেই একই নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে৷ স্থানীয়রা বলছেন, হঠাৎই থরথর করে কাঁপতে শুরু করেছিল বাড়িটি৷ খুব জোরে আওয়াজ হয়েছিল৷ স্থানীয়রা বলছেন, এই বাড়ি ভাঙা নিয়ে একাধিকবার সতর্ক করা হয়েছিল৷ কিন্তু সে কথা শোনেননি প্রমোটর৷ তারপরেই এই ঘটনা ঘটে গেল৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bowbazar Building Collapse: গার্ডেনরিচের পর বৌবাজার! এ বার পুরনো বাড়ির দেওয়াল ভাঙল হুড়মুড় করে, আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল