দীর্ঘ সময় ধরেই অসুস্থ মীরা ভট্টাচার্য। কোভিডে আক্রান্ত হওয়ার পরেও তিনি হাসপাতলে ভর্তি হয়েছিলেন। পরে অবশ্য় সুস্থ হয়ে ফিরে আসেন। এই মুহূর্তে ৭৩ বছর বয়সী মীরা ভট্টাচার্যের চিকিৎসায় তিন চিকিৎসকের বোর্ড রয়েছেন। হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দীপঙ্কর মুখোপাধ্যায়, ডাঃ উদয় নারায়ণ মুখোপাধ্যায় এবং ডাঃ সুবীর সেনের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। টেম্পোরারি পেসমেকার সার্পোটে রেখে অস্ত্রোপচারের মাধ্যমে মীরাদেবীর পালস জেনারেটর বদলে ফেলা হয়েছে।
advertisement
ব্যাটারি পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 14, 2023 4:20 PM IST
