TRENDING:

Central Force: কেন্দ্রীয় বাহিনী পরিচালনার জন্য ২২ জেলায় নোডাল অফিসার নিয়োগ করল বিএসএফ

Last Updated:

Central Force: বিএসএফ-এর পক্ষ থেকে নোডাল অফিসার নিয়োগ নিয়ে জানানো হল নবান্নকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জেলায় জেলায় নোডাল অফিসার নিয়োগ করল বিএসএফ। মূলত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে চলার জন্য ২২টি জেলায় ২২জন নোডাল অফিসার নিয়োগ করল বিএসএফ। এই নোডাল অফিসাররা জেলায় জেলায় মোতায়েন হওয়া বাহিনীদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন। বিএসএফ-এর পক্ষ থেকে নোডাল অফিসার নিয়োগ নিয়ে জানানো হল নবান্নকে।
কেন্দ্রীয় বাহিনী
কেন্দ্রীয় বাহিনী
advertisement

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ও কমিশন তরজা চলেছে ক্রমাগত৷ একদিকে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, স্পর্শকাতর এলাকার কোনও তালিকা না পাওয়ায় কেন্দ্রীয় বাহিনী ঠিক মতো মুভ করতে পারেনি৷ উল্টোদিকে, কমিশনার অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনী ঠিক মতো কাজ করেনি বলেই এত হিংসার ঘটনা ঘটেছে৷ সেই তরজার মধ্যেই ঘটে গিয়েছে একের পর হিংসার ঘটনা৷

advertisement

আরও পড়ুন, রাজ্যপাল-বিএসএফ-বিজেপি, ভোট মিটতেই বৈঠক? কী আলোচনা.. তুমুল তোপ কুণালের

আরও পড়ুন, ভাঙড়ে পুলিশের উপরে গুলি চালিয়েছে কারা? বিস্ফোরক দাবি নওশাদের! তোলপাড় বাংলা

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে, শেষ হয়েছে নির্বাচনী আচরণবিধি৷ তবে কেন্দ্রীয় বাহিনী এখনও রয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে৷ ভাঙড়ে অশান্তির পরিবেশ সামাল দিতে বৃহস্পতিবারও রুট মার্চ করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ এখন প্রশাসনিক সমস্ত ক্ষমতা ফের ফিরে এসেছে নবান্নের হাতে৷ সেই কারণেই নবান্নকে জানিয়ে দেওয়া হয়েছে এই পরিবর্তনের বিষয়ে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Central Force: কেন্দ্রীয় বাহিনী পরিচালনার জন্য ২২ জেলায় নোডাল অফিসার নিয়োগ করল বিএসএফ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল