TRENDING:

Bomb Threat in Ruby Passport Office: রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, জেলায় জেলায় ডাকঘরগুলিতে বিস্ফোরণের হুমকি-মেল! রাজ্যজুড়ে শোরগোল

Last Updated:

Bomb Threat in Ruby Passport Office: কয়েকদিন ধরে রাজ্যজুড়ে একাধিক আদালতে বোমাতঙ্কের পর এবার জেলায় জেলায় পোস্ট অফিসে বোমাতঙ্কের খবর। রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসেও বোমা মেরে উড়িয়ে দেওয়া হুমকি ই-মেইল।

advertisement
কলকাতা: বিগত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে একাধিক আদালতে বোমাতঙ্কের পর এবার জেলায় জেলায় পোস্ট অফিসে বোমাতঙ্কের খবর। এমনকী খাস কলকাতায় রুবি পাসপোর্ট অফিসেও বোমাতঙ্কের খবরে চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার বেলায়। বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে। আনন্দপুর থানার পুলিশ, লালবাজারের গোয়েন্দা বিভাগ ও বম্ব স্কোয়াডের টিম তল্লাশি করছে। সেক্টর ফাইভের পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক ছড়ায়, ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক
রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক
advertisement

অন্যদিকে, এদিন বেলা গড়াতেই একাধিক পোস্ট অফিসে বোমাতঙ্ক ছড়ায়। বাঁকুড়ার মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক। আরডিএক্স রয়েছে এমন ই-মেইল আসে। তারপরই তড়িঘড়ি সকলকে বার করে দিয়ে বন্ধ করে দেওয়া হয় মুখ্য ডাকঘর। এলাকায় আতঙ্ক। বালুরঘাট হেড পোস্ট অফিসে বোমা আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, বালুরঘাট প্রধান ডাকঘরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বার্তা বৃহস্পতিবার সকালে আসে যে যে সমস্ত ডাকঘরে পাসপোর্ট পরিষেবা দেওয়া হয় সেই সব ডাকঘর টার্গেট করা হচ্ছে। আর সেখান থেকেই আতঙ্কের পরিবেশ তৈরি হয় বালুরঘাট প্রধান ডাকঘর খালি করে দেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। খবর দেওয়া হয় বালুরঘাট থেকে পুলিশকে। বালুরঘাট প্রধান ডাকঘর সূত্রে জানা গেছে পুলিশ এসে গোটা ডাকঘর চেক করবে। পাশাপাশি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসার পরে তারপরেই ডাকঘরের পরিষেবা আবার শুরু হবে।

advertisement

আরও পড়ুন: বেড়াতে যাওয়ার মুহূর্তে ছুটি বাতিল করল বস, বিমানবন্দরে দাঁড়িয়ে মহিলা কর্মীর প্রতিক্রিয়া শুনে হতভম্ব সকলে! আপনি?

বোমাতঙ্কে বন্ধ করা হয় কাটোয়ার মুখ্য ডাকঘর। বর্ধমান জেলা ডাকঘর থেকে ই-মেইল মারফত জানানো হয়েছে জরুরি ভিত্তিতে ডাকঘর খালি করে দিন। সেই নির্দেশে কাটোয়া মুখ্য ডাকঘরের আধিকারিক প্রণবেশ চট্টোপাধ্যায় ডাকঘরের গ্রাহক থেকে সক্লকে বের করে দিয়ে পুলিশকে শে খবর দিয়েছেন। আসানসোল হেড পোস্ট অফিসের বোমাতন্ত্র। দুপুর দুটো নাগাদ উড়িয়ে দেওয়া হবে, পোস্ট অফিস দপ্তর। এই ধরনের মেইল এসেছে বলে পোস্ট অফিসের কর্মীরা জানিয়েছে ইতিমধ্যেই সমস্ত কর্মী পোস্ট অফিসের বাইরে চলে আসছে। ঝাড়গ্রাম মেন পোষ্ট অফিসে বোম আতঙ্ক বন্ধ পোস্ট অফিস।

advertisement

আরও পড়ুন: পানীয় জলের সমস্যায় তুমুল উত্তেজনা শাপুর্জি আবাসনে, বিক্ষোভের মাঝেই মারধরের অভিযোগ! ঘটনাস্থলে পুলিশ

বসিরহাট হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক, বোম স্কোয়াড-এর প্রতিনিধিরা তল্লাশি করছে। বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে, ই-মেইল মারফত জানানো হয়েছে বোমের ঘটনা। পোস্ট অফিস থেকে গ্রাহকদের বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি, এলাকাও ফাঁকা করে দিচ্ছে পুলিশ। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আতঙ্কিত কর্মী এবং এজেন্ট ও গ্রাহকরা বেরিয়ে এসেছেন পোস্ট অফিস থেকে। শহর জুড়ে শোরগোল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় অ্যাকশনে বন বিভাগ! ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে জানুন জেলায় কী হচ্ছে
আরও দেখুন

বোমাতঙ্কের জেরে চাঞ্চল্য ছড়ায় কৃষ্ণনগর হেড পোস্ট অফিসেও। বৃহস্পতিবার কৃষ্ণনগর হেড পোস্ট অফিসের পাসপোর্ট বিভাগের অফিসে হুমকি ই-মেইল আসে। বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাসপোর্ট অফিস খালি করে বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। বোম স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bomb Threat in Ruby Passport Office: রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, জেলায় জেলায় ডাকঘরগুলিতে বিস্ফোরণের হুমকি-মেল! রাজ্যজুড়ে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল