লোকসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপি নেতৃত্ব দাবি করে এসেছে, তাঁদের টার্গেট বাংলা৷ তৃণমূল কংগ্রেস ছেড়ে ইতিমধ্যেই অনেক নেতা-নেত্রী বিজেপি-তে যোগ দিয়েছেন৷ বিজেপি-র দাবি, আরও অনেক নেতাই পা বাড়িয়ে রয়েছেন গেরুয়া শিবিরে৷
তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ নিয়ে মঙ্গলবার পর্যালোচনা বৈঠক করেন রাজ্য বিজেপি৷ দলবদল নিয়ে মঙ্গলবার দিলীপ ঘোষের তাত্পর্যপূর্ণ মন্তব্য, 'তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগের ঢল৷ ক’দিন চলে সেটাই দেখছি৷ ভোটের দিন কমিশন ও সরকারের হাতে৷ তবে আগেই বিধানসভা ভোট হতে পারে৷ গতিপ্রকৃতি দেখে তাই মনে হচ্ছে৷'
advertisement
আরও ভিডিও: মেদিনীপুরে ত্রিশূল হাতে রামনবমীর উদ্বোধনে দিলীপ ঘোষ
Location :
First Published :
Jun 04, 2019 3:28 PM IST
