আরও পড়ুন- শ্যুটিংয়ে স্টেশন ভাড়া দিয়ে আয় পূর্ব রেলের
আজ, বৃহস্পতিবার বিজেপির রাজ্য দফতর থেকে কলকাতা পুরসভার উদ্দেশ্যে এই অভিযান শুরু হবে বেলা ১টা নাগাদ। রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ অন্যান্য নেতৃত্ব অভিযানের নেতৃত্ব দেবেন। গেরুয়া শিবিরের অভিযোগ, ‘‘যেভাবে রাজ্যজুড়ে ডেঙ্গি ভয়াল রূপ নিয়েছে, তারপরেও নীরব ভূমিকা পালন করছে রাজ্য সরকার তথা কলকাতা পুরসভা প্রশাসন। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও অন্যান্য বছরের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।তবুও পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে কোনও হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের।’’
advertisement
তবে শুধু কলকাতা পুরসভা অভিযানই নয়, রাজ্য জুড়ে যেভাবে ডেঙ্গি উদ্বেগ বাড়াচ্ছে তাতে রাজ্যজুড়েই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির বলে খবর।
Location :
First Published :
Nov 03, 2022 11:29 AM IST
