TRENDING:

BJP State Committee: তৈরি শমীকের ‘বাহিনী’! রাজ্য কমিটিতে তাপস রায়, খগেন মুর্মু, সৌমিত্র খাঁ

Last Updated:

অগ্নিমিত্রা পাল আগে ছিলেন সাধারণ সম্পাদক তাঁকে করা হল সহ-সভাপতি৷ জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন সাধারণ সম্পাদক হলেন সহ-সভাপতি৷ বিধায়ক দীপক বর্মন সাধারণ সম্পাদক হলেন সহ-সভাপতি৷ মনোজ টিজ্ঞা হলেন সহ-সভাপতি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ছাব্বিশের বিধানসভায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় রাজ্য বিজেপি৷ অন্তত নরেন্দ্র মোদি, অমিত শাহের মতো কেন্দ্রীয় নেতৃত্বের তৎপরতা থেকে স্পষ্ট৷ তার আগে রাজ্য কমিটিকে ঢেলে সাজালেন নেতৃত্ব৷ বণ্টন করা হল বিশেষ দায়িত্ব৷ প্রধান মুখপাত্র করা হল দেবজিৎ সরকারকে৷ সাধারণ সম্পাদকের পথ থেকে নাম বাদ গেল জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, অগ্নি মিত্রা পল-এর।
News18
News18
advertisement

তৃণমূল থেকে বিজেপিতে আসার পরে তাপস রায়কে দেওয়া হল রাজ্যের সহ-সভাপতির দায়িত্ব৷ সাধারণ সম্পাদক পদে নতুন মুখ সৌমিত্র খাঁ৷ লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতকে পুনর্বহাল করা হল সাধারণ সম্পাদক পদে।

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর প্রায় ছয় মাস কেটে গেছে। অবশেষে আজ, বুধবার ঘোষণা হল রাজ্য কমিটি। একাধিক পরিবর্তন রাজ্য কমিটিতে।

advertisement

আরও পড়ুন: সিঙ্গুরে সভা করবেন মোদি? ১৭ জানুয়ারি মালদহে সভা, তারপরের দিনই হুগলিতে সরকারি কর্মসূচি

অগ্নিমিত্রা পাল আগে ছিলেন সাধারণ সম্পাদক তাঁকে করা হল সহ-সভাপতি৷ জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন সাধারণ সম্পাদক হলেন সহ-সভাপতি৷ বিধায়ক দীপক বর্মন সাধারণ সম্পাদক হলেন সহ-সভাপতি৷ মনোজ টিজ্ঞা হলেন সহ-সভাপতি৷

এছাড়াও রাজ্য বিজেপিতে পাঁচ সাধারণ সম্পাদক এর মধ্যে একাধিক পরিবর্তন। লকেট চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতকে পুনর্বহাল করা হয়েছে সাধারণ সম্পাদক পদে। সাধারণ সম্পাদক পদে নতুন মুখ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ৷ এছাড়াও, নতুন মুখ শশী অগ্নিহোত্রী৷

advertisement

আরও পড়ুন : দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল ট্রাম্পের মোটিভ! আমেরিকাকে ৩-৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা, বিক্রির টাকা সবটা নিয়ন্ত্রণ করবেন ট্রাম্প

সহ-সভাপতি পদে নতুন মুখ তাপস রায় নিশীত প্রামাণিক৷ এছাড়াও, মোর্চা গুলিতেও একাধিক পরিবর্তন৷ যুব মোর্চা অপরিবর্তিত থাকলেন ইন্দ্রনীল খান৷ মহিলা মোর্চা অপরিবর্তিত থাকলেন ফাল্গুনী পাত্র৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

ST মোর্চার নতুন মুখ নিয়ে আসা হল খগেন মুর্মুকে৷ কিষাণ মোর্চা মহাদেব সরকার ছিলেন নিয়ে আসা হল রাজীব ভৌমিককে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP State Committee: তৈরি শমীকের ‘বাহিনী’! রাজ্য কমিটিতে তাপস রায়, খগেন মুর্মু, সৌমিত্র খাঁ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল