আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে ডাকা নবান্ন অভিযানে উত্তপ্ত হয় পরিস্থিতি। কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে।পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারীদের। এরপরেই ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানে ‘পুলিশি সন্ত্রাস’-এর অভিযোগ তুলে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টার বন্ধের ডাক দেয় বিজেপি।
সকাল থেকেই বনধের মিশ্র প্রভাব বাংলায়। রাস্তায় বাস-অটো চললেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে বারে বারে। বন্ধের সমর্থনকারীরা রেল লাইনের জায়গায় জায়গায় বিক্ষোভ দেখানোয় নাজেহাল নিত্যযাত্রীরা। একইদিনে উত্তেজনামূলক কথাবার্তা, অশান্তির চেষ্টার অভিযোগে আটক বিজেপি নেতা সজল ঘোষ। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, মুচিপাড়া থানায় রাখা হবে না সজল ঘোষকে, নিরাপদ অন্য কোনও জায়গায় নিয়ে যাওয়া হবে।
advertisement
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Aug 28, 2024 11:55 AM IST
