প্রচারে গিয়ে তিনি বলেন, 'তৃণমূল যদি গুন্ডামি না করে, পুলিশ যদি তৃণমূল কে গুন্ডামি করতে সাহায্য না করে, কমিশন যদি নির্বিগ্নে ভোট করায় তাহলে আমি নিশ্চিত জিতব।' উল্লেখ্য এদিন সকাল ৯টা থেকে এলাকা ঘুড়ে ভোট প্রচার করলেন বিকাশবাবু। ভাঙড়ের বামনঘাটা বাজারে দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে প্রাচার সারেন তিনি। সবজী বাজার ও মাছ বাজারে উপস্থিত সাধারন ক্রেতা বিক্রেতাদের সাথে জনসংযোগও করেন । এদিন প্রচার সেরে তিনি সাংবাদিকদের বলেন, 'ভাঙড়ের জেতার ব্যাপারে আমি আশাবাদি। ভাঙড়ে আরাবুল যদি গুণ্ডামি করে তাহলে আমরা তার প্রতিরোধ করব আমাদের ক্ষমতা দিয়েই।'
advertisement
আরও ভিডিও দেখুন---
Location :
First Published :
Mar 27, 2019 2:49 PM IST
