গত বছর ৩০ জুলাই ভাঙড়ের নতুনহাটে শাসকদলের জমায়েতে আচমকাই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসিকুর রহমান ৷ যিনি আরাবুল ইসলামের খুবই ঘনিষ্ট ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ৷ সেই মামলাতেই অলীকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তৃণমূল ৷ এরপর থেকেই নিখোঁজ ছিলেন অলীক ৷
লিভারের সমস্যায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন অলীক ৷ সেই কারণেই ভুবনেশ্বরে চিকিৎসার জন্য যান তিনি ৷ ভাঙড়ের মাছিভাঙা গ্রাম থেকে বেরোনোর পরই গোপন সূত্রে খবর পায় পুলিশ ৷ এরপর মোবাইলের টাওয়ার লোকেশন ধরে অলীককে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ ৷
advertisement
Location :
First Published :
Jun 04, 2018 5:57 PM IST
