অভিনেতা রমেন রায় চৌধুরী বেশ কিছু সময় ধরেই মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন ৷ সঙ্গে কিডনি সমস্যাও ছিল ৷ কয়েকদিন আগে চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে ৷ হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন অভিনেতা ৷ তবে ক্যানসারের সঙ্গে লড়াইটা জিততে পারলেন না অভিনেতা ৷
বাংলা সিনেমার জগতে বেশ ডাকনাম ছিল রমেন রায় চৌধুরীর ৷ কাজ করেছেন বহু বড় বড় অভিনেতা ও পরিচালকের সঙ্গে ৷ তপন সিনহা থেকে শুরু করে গৌতম ঘোষের মতো বড়মাপের সিনে পরিচালকের ছবিতেও দেখা গিয়েছে তাঁকে ৷ অভিনেতা রমেন রায় চৌধুরীর প্রয়াণে স্বাভাবিক ভাবেই শোকাহত শিল্পী মহল ৷
advertisement
Location :
First Published :
Mar 19, 2019 9:23 AM IST
