গতকাল কৃষ্ণনগরের জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করার অভিযোগ করেছিলেন মমতা । আজ বারাসতে সাফ জানিয়ে দিলেন আয়ুষ্মান ভারতে বাংলা নেই । মুখ্যমন্ত্রীর বক্তব্য,আয়ুষ্মান ভারতের কোনও প্রয়োজন নেই ।নিখরচায় চিকিৎসার সুবিধা দেওয়ার জন্য রাজ্যের স্বাস্থ্যসাথি প্রকল্প রয়েছে । রাজ্যগুলিকে যথাযথ গুরুত্ব দেয়নি কেন্দ্র, গতকালের প্রশাসনিক সভায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। আজও মমতার স্পষ্ট দাবি, কেন্দ্রীয় প্রকল্প নিষ্প্রয়োজন ।
advertisement
Location :
First Published :
Jan 11, 2019 2:54 PM IST
