পুলিশ সূত্রে খবর, বড়তলায় মহিলাকে খুনের পর শিলিগুড়িতে এক দম্পতি ও তাঁদের সন্তানকে খুনের উদ্দেশ্যে উত্তরবঙ্গে গিয়েছিলেন ধৃত সৌমিক। শিলিগুড়িতে গত রাতে নিজের প্রাক্তন স্ত্রীকে খুন করার পরিকল্পনা ছিল বলে পুলিশ জানতে পেরেছে। বছর খানেক আগে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়। শিলিগুড়িতে ওই মহিলার বিয়ে হয়। বিয়টি জানতে পারে সৌমিক। এরপর বড়তলায় খুন করে উত্তরবঙ্গ যান। সেখানে প্রাক্তন স্ত্রী ও তাঁর স্বামী- সন্তানকে মারার পরিকল্পনা করেন।
advertisement
গত ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বটতলা থানার হেদুয়া পার্কের ঠিক পাশেই, ৩এ রাজাবাগান স্ট্রিটের নিজেদের বাড়িতেই মীনাক্ষী ভট্টাচার্য খুন হন। সঙ্গে তার ছেলে বিনায়ক ভট্টাচার্য (১৫) গুরুতর আহত হয়। চপার দিয়ে মহিলাকে নৃশংসভাবে আঘাত করা হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 18, 2023 12:32 PM IST
