চিনা রসুন শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর৷ গবেষণায় দেখা গিয়েছে, চিনে যে রসুন উৎপাদিত হয়, তার মধ্যে বিষাক্ত রাসায়নিক পাওয়া যায়। চিনে উৎপাদিত রসুনে বেশিমাত্রায় মিথাইল ব্রোমাইড ছাড়াও রয়েছে সিসা ও সালফাইড। গবেষকরা বলছেন, এই সমস্ত রাসায়নিক স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই পদার্থগুলি ক্যানসারের ঝুঁকিও বাড়িয়ে তোলে। শরীরে শ্বাসতন্ত্র ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকেও বিকল করে দেয় এই রসুন।
advertisement
বাজারে ঝকঝকে দাগহীন রসুন থেকে সাবধান৷ চিনা রসুনে কোনও রকম দাগ থাকে না৷ সাদা ও সুন্দর দেখতে হয়৷ চিনা রসুন দেশীয় রসুনের মতো আয়তন হলেও, ওজনে অনেক হালকা। রসুন যাতে পচে না যায়, সেজন্য জল বের করে নেওয়া হয়, তাই চিনা রসুন ওজনে হালকা হয়।
Location :
First Published :
Nov 04, 2019 3:56 PM IST
