বাগবাজার স্ট্রিটে ১৭বি নম্বর ওই বাড়িটির আনুমানিক বয়স হবে ১৪০ বছর ৷ এদিন রাতের ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ে পুরনো বাড়ির বারান্দার একাংশ। আটকে পড়েন ১২ জন বাসিন্দা। পরে তাঁদের গ্রিল কেটে উদ্ধার করেন দমকল কর্মীরা। বুধবার রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ৷
সূত্রের খবর, সকলেই অক্ষত রয়েছেন। দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের ৪০ মিনিটের প্রচেষ্টায় বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হয়। প্রায় ৬টি পরিবার থাকেন জীর্ন, শতাব্দী প্রাচীণ ওই বাড়িটিতে ৷ এদিনের দুর্ঘটনার পর বিপজ্জনক বাড়িটিকে সিল করে দিয়েছে পুলিশ।
advertisement
Location :
First Published :
Jul 01, 2021 1:04 AM IST
