এদিন মন্ত্রী জানান “আপনি যদি ‘বাবুল সুপ্রিয়’ নামে ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন কয়েক হাজার বাবুল সুপ্রিয় বেরিয়ে আসবে। এর একটাও আমি নই। আমি এমনও জানি যে ‘বাবুল সুপ্রিয়’ নামে ইউটিউবে একটি প্রোফাইল আছে যার সাবস্ক্রাইববার কয়েক লাখ। কিন্তু ওটা আমার প্রোফাইলই নয়। আমি ইউটিউব কর্তৃপক্ষকে অনেক বার বলেছি, কিন্তু কোনও সুরাহা হয়নি।”
advertisement
এদিন প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিধানসভার অধ্যক্ষ বারবার মন্ত্রীকে সাইবার অপরাধ নিয়ে সচেতনতা বাড়ানোর ব্যাপারে পদক্ষেপ করতে বলেন। সেই প্রসঙ্গে মুখ খোলেন বাবুল সুপ্রিয়। সাইবার অপরাধের বাড়বাড়ন্ত যে তাঁকেও ছাড়েনি সেই কথাই উঠে আসে মন্ত্রীর মন্তব্যে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 12, 2025 12:52 PM IST
