বিজেপির থিম সং গেয়ে বিপাকে বাবুল সুপ্রিয়। তাঁর গানকে বিজ্ঞাপনী প্রচার হিসেবেই দেখছে নির্বাচন কমিশন। অনুমতি ছাড়া সেই গান রিলিজ করায়, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বাবুলকে শোকজ করেছিল কমিশন। যদিও বিজেপির গায়ক-নেতার দাবি, এখনও অনুষ্ঠানিকভাবে গানটি তিনি রিজিলই করেননি। তাই বিধিভঙ্গের কোনও প্রশ্ন নেই।
বাবুলের জবাব ইসিআইকে পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে বাবুলের গান সংক্রান্ত তথ্য। তথ্য পাঠিয়েছে সিইও-র দফতর। কিন্তু বাবুল সুপ্রিয়র শোকজের জবাবে হয়তো সম্পূর্ন সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন! কাজেই, হয়তো ফের শোকজ করা হতে পারে বাবুলকে।
advertisement
Location :
First Published :
Mar 23, 2019 4:53 PM IST
