TRENDING:

এটিএম জালিয়াতি কাণ্ডে গ্রেফতার ৪, সুরাত থেকে দুই অভিযুক্তকে জালে তুলল পুলিশ

Last Updated:

কয়েকদিন আগেই কাশীপুর, নিউ মার্কেট, যাদবপুর এবং বউবাজারের চারটি এটিএম থেকে মেশিন না ভেঙেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা (Kolkata ATM Fraud Case)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতায় একের পর এক এটিএম থেকে টাকা চুরির ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই চারজনের নাগাল পেয়েছে পুলিশ৷ চারজনের মধ্যে দু' জনকে গুজরাতের সুরাত থেকে গ্রেফতার করা হয়েছে৷ বাকি দু' জনকে ধরা হয়েছে কলকাতা থেকেই৷
advertisement

কয়েকদিন আগেই কাশীপুর, নিউ মার্কেট, যাদবপুর এবং বউবাজারের চারটি এটিএম থেকে মেশিন না ভেঙেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা৷ অত্যাধুনিক ডিভাইসের সাহায্যে ব্যাঙ্কের নিজস্ব সার্ভারকে কার্যত বোকা বানিয়ে টাকা তোলা হত বলে অনুমান বিশেষজ্ঞদের৷ তদন্তে নেমে কলকাতা পুলিশের ব্যাঙ্ক প্রতারণা দমন শাখার তদন্তকারীরা সন্দেহ করেছিলেন, এই প্রতারণার পিছনে ফরিদাবাদের একটি গ্যাং থাকতে পারে৷ প্রতারকদের নাগাল পেতে কলকাতা পুলিশের অফিসাররা ভিন রাজ্যে পাড়ি দেন৷ এর পরই সুরাত থেকে মনোজ গুপ্ত (৪০) এবং নবীন গুপ্ত (৩০) নামে দু' জনকে গ্রেফতার করে পুলিশ৷ এরা দু' জনেই দিল্লির ফতেহপুর বেরির বাসিন্দা৷ এর পাশাপাশি কলকাতা থেকে বিশ্বদ্বীপ রাউত এবং আব্দুল সইফুল মণ্ডল নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷ ধৃতদের কাছ থেকে বেশ কিছু ইলেক্ট্রনিক ডিভাইস, ডেবিট কার্ডের মতো বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ৷

advertisement

সুরাত থেকে গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকেই কোর্টে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে৷ পাশাপাশি কলকাতায় ধৃত আরও দু' জনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে কীভাবে প্রতারণা চালানো হল, এই চক্রে আর কারা কারা যুক্ত আছে, তা বিশদে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা৷ পুলিশের তরফে জানানো হয়েছে বাকি অভিযুক্তদের খোঁজেও বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

Arpita Hazra

বাংলা খবর/ খবর/কলকাতা/
এটিএম জালিয়াতি কাণ্ডে গ্রেফতার ৪, সুরাত থেকে দুই অভিযুক্তকে জালে তুলল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল