ভারতীয় দলের হয়ে খেলা অশোক দিন্দা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর থেকে উঠে এসেছেন৷ তাঁর সঙ্গে শুভেন্দুর সম্পর্কও ভাল৷ সূত্রের খবর, সেই ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়েই এবার অশোককে দলে টানলেন শুভেন্দু৷
মনোজ তিওয়ারি নিজেই জানিয়েছেন, বিজেপি-তে যোগ দেওয়ার জন্য তাঁর কাছেও প্রস্তাব ছিল৷ কিন্তু আদর্শগত কারণেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন৷ এবার মনোজের পাল্টা মুখ হিসেবেই অশোক ডিন্ডাকে দলে নিল গেরুয়া শিবির৷ এখনই এ বিষয়ে কিছু বলতে চাইছেন না অশোক দিন্দা নিজে৷ তবে যেদিনই তিনি বিজেপি-তে যোগ দিন না কেন, সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে খবর৷
advertisement
Eron Roy Burman
Location :
First Published :
Feb 24, 2021 5:30 PM IST
