TRENDING:

Arpita Mukherjee: টাকা- গয়না পার্থরই, স্বীকার করে রাজসাক্ষী হতে চান অর্পিতা! চার্জশিটে দাবি ইডি-র

Last Updated:

ইডি-র জেরায় অর্পিতা আরও অভিযোগ করেছেন, সিম্বায়োসিস মার্চেন্টস প্রাইভেট লিমিটেড নামে পার্থ চট্টোপাধ্যায়ের একটি বেনামী সংস্থাতেও তাঁকে জোর করে ডিরেক্টর করা হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তাঁর দু'টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৪৯.৮০ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকারও বেশি মূল্যের সোনার গয়নার মালিক আসলে পার্থ চট্টোপাধ্যায়৷ ইডি-র জেরায় এ কথা স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হতেও তৈরি অর্পিতা মুখোপাধ্যায়৷ এসএসসি দুর্নীতি কাণ্ডে চার্জশিট জমা দিয়ে এমনই দাবি করল ইডি৷ ১৫২ পাতার চার্জশিটের ৭৪ নম্বর পাতায় অর্পিতার এই স্বীকারোক্তির কথা জানিয়েছে ইডি৷
তবে সশরীরে নয়, বুধবারও ভার্চুয়াল হাজিরা দেবেন এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ ও অর্পিতা। এর আগের বারও ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন তাঁরা।
তবে সশরীরে নয়, বুধবারও ভার্চুয়াল হাজিরা দেবেন এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ ও অর্পিতা। এর আগের বারও ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন তাঁরা।
advertisement

চার্জশিটে ইডি দাবি করেছে, নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবেই প্রথমে টাকার মালিকানা নিয়ে সত্যিটা বলতে ভয় পেয়েছিলেন অর্পিতা৷ কিন্তু গত ৪ অগাস্ট ইডি-র জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, ওই টাকা এবং সোনার গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায়ই৷ এই স্বীকারোক্তির জন্য যাতে তাঁর প্রতি নরম মনোভাব নেওয়া হয়, আদালতের কাছে অর্পিতা সেই আর্জিও জানাতে চান বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি৷

advertisement

আরও পড়ুন: মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, সায় দিয়েছিলেন পার্থ, চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির

ইডি-র জেরায় অর্পিতা আরও অভিযোগ করেছেন, সিম্বায়োসিস মার্চেন্টস প্রাইভেট লিমিটেড নামে পার্থ চট্টোপাধ্যায়ের একটি বেনামী সংস্থাতেও তাঁকে জোর করে ডিরেক্টর করা হয়েছিল৷ ওই সংস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে থাকা শেয়ার তাঁর নামে করে দেওয়া হয়েছিল বলে দাবি অর্পিতার৷ পার্থ ঘনিষ্ঠ মনোজ জৈন নামে এক ব্যক্তিই এই কাজ করেছিলেন বলে ইডি-র চার্জশিটে উল্লেখ করা হয়েছে৷ মনোজ জৈন অর্পিতাকে বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনি চট্টোপাধ্যায় ভবিষ্যতে বিদেশ থেকে ফিরে এলে ওই শেয়ারগুলি তাঁর নামে স্থানান্তরিত করে দেওয়া হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অর্পিতা এমনও দাবি করেছেন, তাঁর অজান্তেই বেলঘড়িয়ার ফ্ল্যাটের ঠিকানা একটি সংস্থার অফিস হিসেবে নথিভুক্তি করিয়ে নিয়েছিলেন পার্থ৷ অর্পিতার এই সমস্ত বয়ানকেই পার্থর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণে হাতিয়ার করছে ইডি৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee: টাকা- গয়না পার্থরই, স্বীকার করে রাজসাক্ষী হতে চান অর্পিতা! চার্জশিটে দাবি ইডি-র
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল