TRENDING:

Anubrata Mondal: শেষমেশ CBI-এর কাছে অনুব্রত মণ্ডল, এসএসসি বিতর্কের মধ্যেই পারদ চড়ালেন তৃণমূল নেতা

Last Updated:

Anubrata Mondal: বৃহস্পতিবার সকাল দশটার আগেই নিজাম প্যালেসে সিবিআই-এর মুখোমুখি হতে পৌঁছে গেলেন অনুব্রত মণ্ডল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তদন্তের স্বার্থে তলব নোটিস পেয়েও যিনি হাজিরা এড়ান, এবার নিজেই তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। তিনি অনুব্রত মণ্ডল, তৃমূলের বীরভূম জেলা সভাপতি। সেই কথা মতোই বৃহস্পতিবার সকাল দশটার আগেই নিজাম প্যালেসে সিবিআই-এর মুখোমুখি হতে পৌঁছে গেলেন তিনি।
নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডল
নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডল
advertisement

গরু পাচার মামলায় তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে চান। জিজ্ঞাসাবাদের টেবিলে বসে তদন্তকারীদের সহযোগিতা করতে চান। এহেন ইচ্ছাপ্রকাশ করেই বুধবার সিবিআই দফতরে চিঠি পাঠিয়েছিলেন অনুব্রত মণ্ডল, খবর এমনই।

বৃহস্পতিবার তিনি সিবিআই দফতরে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। যদিও চিঠি দিলেও বুধবার মধ্যরাত পর্যন্ত সিবিআইয়ের তরফে কোনও রকম সংকেত দেওয়া হচ্ছিল না। তবে অনুমতি মিললে বৃহস্পতি সকাল সাড়ে ১০টা বা তার কিছু পরে নিজাম প্যালেসে আসতে পারেন অনুব্রত মণ্ডল। এমন সম্ভাবনা ছিলই। সেই মতোই সকাল ৯.৫০ মিনিট নাগাদ নিজাম প্যালেসে ঢোকেন অনুব্রত মণ্ডল।

advertisement

আরও পড়ুন: রাত ২.৫০, এসএসসি অফিসে ঢোকে কেন্দ্রীয় বাহিনী! মাঝরাতে হাই কোর্টের বেনজির নির্দেশ

প্রসঙ্গত রাজ্যে গরু পাচার মামলায় তদন্ত করছে সিবিআই। এই পাচার কাণ্ডে নাম জড়িয়েছে বিএসএফের এক জওয়ানের। এই মামলাতেই নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হয়েছে বিকাশ মিশ্রাকে। ২০২১ সালে রাজ্যে বিধানসভা ভোট চলাকালীন এই মামলায় প্রথম নোটিস পাঠিয়ে তলব করা হয়েছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। নির্বাচনের কাজে ব্যস্ত আছেন জানিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। তারপর থেকে চলতি বছরের এপ্রিল মাসের ৩ তারিখ পর্যন্ত গরু পাচার মামলায় তিন বার নোটিস ইস্যু করে সিবিআই।

advertisement

আরও পড়ুন: 'চুরি করলে পালাতেই হবে', কাকে নিশানা করলেন দিলীপ ঘোষ? অপেক্ষা করছেন ফলের

এপ্রিল মাসের ৬ তারিখ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়েছিলেন অনুব্রত। কিন্তু হঠাৎ অসুস্থ বোধ করায় সোজা চলে গিয়েছিলেন এসএসকেএম। সপ্তাহখানেক চিকিৎসাধীন থাকার পর চিনার পার্কের বাড়িতে ফিরেছেন তিনি। তারপর ফের তাঁকে তলব করে সিবিআই। তিনি পাল্টা চিঠি দিয়ে জানিয়েছিলেন,চার সপ্তাহ পুরো বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মে মাসের ২১ তারিখের পর তিনি যোগাযোগ করতে পারবেন। দেখা গেল ২১ মে আসার দিন দুয়েক আগেই তিনি সিবিআইয়ের মুখোমুখি হলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

---অমিত সরকার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: শেষমেশ CBI-এর কাছে অনুব্রত মণ্ডল, এসএসসি বিতর্কের মধ্যেই পারদ চড়ালেন তৃণমূল নেতা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল