TRENDING:

"বাংলার মেয়ে" আঘাত পেয়েছে! ভয়ঙ্কর আন্দোলন হবে! হুঁশিয়ারি অনুব্রতর

Last Updated:

"এবার এমন বিক্ষোভ হবে যা বিজেপিও সামলাতে পারবে না।" News 18-এর ষ্টুডিও চ্যাটে অংশ নিয়ে বললেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি, অনুব্রত মণ্ডল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : "মুখ্যমন্ত্রী শুধু নয়, 'বাংলার মেয়ে'র ওপর পরিকল্পনা করে আঘাত করা হয়েছে। গোটা বাংলা জুড়ে ভয়ঙ্কর আন্দোলনে নামবে তৃণমূল। নেত্রীর ওপর আঘাত বরদাস্ত করা হবে না।" NEWS 18 "-এর ষ্টুডিও চ্যাটে অংশ নিয়ে বললেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একইসঙ্গে এই ঘটনায় বিজেপি সাংসদ অর্জুন সিং-এর মন্তব্যের তীব্র নিন্দা করেন তিনি।
advertisement

অর্জুন সিং তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "মমতা নিখুঁত অভিনয় করছেন।" তাঁর সমালোচনায় অনুব্রত বলেন, "এই ধরণের মন্তব্য একেবারেই অভিপ্রেত নয়।" আরও একধাপ সুর চড়িয়ে তিনি বলেন "এবার এমন বিক্ষোভ হবে যা বিজেপিও সামলাতে পারবে না।" তবে দলের পক্ষ থেকে তাঁরা এই ঘটনার তদন্ত চাইছেন কিনা জানতে চাওয়া হলে খানিকটা পিছু হটেন অনুব্রত। তিনি বলেন তা জানাবে দলের শীর্ষ নেতৃত্ব।

advertisement

প্রসঙ্গত, মনোনয়ন জমা দিয়ে ফিরে নন্দীগ্রামে পায়ে গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় চোট পান তিনি। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে তিনি নন্দীগ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ সেই সময়ে কয়েকজন দরজায় ধাক্কা মারে। তাতেই পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী। তাঁকে রীতিমতো যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়। "ষড়যন্ত্র করেই তাঁকে আঘাত করা হয়েছে বলে জানান খোদ মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনে এই বিষয়ে অভিযোগ করবেন বলে জানান মমতা। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, জেনেবুঝে চার থেকে পাাঁচজন ধাক্কা মারে তাঁর গাড়ির দরজায়। তাতেই পায়ে আঘাত পান তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ চত্বর জুড়ে গ্যাসের অভাব! বন্ধ একাধিক খাবার হোটেল, পাশাপাশি তারাপীঠ মন্দিরেও ভোগ ভান্ডারা বন্ধের মুখে, চিন্তায় সকলে 
আরও দেখুন

আঘাত গুরুতর হাওয়ায় লাইফ সাপোর্ট সিস্টেমের এম্বুলেন্সে গ্রিন করিডোর করে পিজির উডবার্ন ওয়ার্ডে চিকিৎসার নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। সেখানে কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন। ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের চিকিৎসকেরাও উপস্থিত বলে জানা গিয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
"বাংলার মেয়ে" আঘাত পেয়েছে! ভয়ঙ্কর আন্দোলন হবে! হুঁশিয়ারি অনুব্রতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল