TRENDING:

বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ, মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ, আর কী কী আছে সফরসূচিতে? জানুন

Last Updated:

Amit Shah: মূলত সভা-দলীয় বৈঠক নিয়েই আগের দুটি সফর হোয়েল এই যাত্রায় রাজনৈতিক নয়, বরং ধর্মীয় কর্মসূচিতে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার ১৮ ফেব্রুয়ারি নদিয়ার মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি। তবে এই সফরে শাহ ধর্মীয় কর্মসূচির আগে বা পরে কোনও রাজনৈতিক কর্মসূচি রাখবেন?

advertisement
কলকাতা: মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দুপুরে ১-৩৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুর যাবেন শাহ। মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
রাজ্যে আসছেন অমিত শাহ
রাজ্যে আসছেন অমিত শাহ
advertisement

সূত্রের খবর, মূলত সভা-দলীয় বৈঠক নিয়েই আগের দুটি সফর হোয়েল এই যাত্রায় রাজনৈতিক নয়, বরং ধর্মীয় কর্মসূচিতে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার ১৮ ফেব্রুয়ারি নদিয়ার মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি। তবে এই সফরে শাহ ধর্মীয় কর্মসূচির আগে বা পরে কোনও রাজনৈতিক কর্মসূচি রাখবেন কি না, তা নিয়ে জল্পনা ছিল।

advertisement

আরও পড়ুন: ব্যাপক ধরপাকড় রেলের…! দশ, বিশ নয়, ৩,৩০,৪৫১টি জরিমানা মামলা! বিনা টিকিটের যাত্রীদের জন্য কী পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল?

তবে সোমবার শাহের চূড়ান্ত সফরসূচি প্রকাশিত হওয়ার পরে সে জল্পনায় ইতি পড়েছে। বিজেপি সূত্রে খবর, দুপুর ২-২৫ থেকে ৪-২৫ ইসকনের একটি বিশেষ অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ। এরপর হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে ফিরবেন শাহ। বিকেল ৫-১৫ নাগাদ দিল্লি পাড়ি দেবেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।

advertisement

আরও পড়ুন: ফ্রিজ ‘ঘড়ঘড়’ শব্দ করছে…? মেকানিক ছাড়ুন, দূর করুন ম্যাজিকে! টাকা বাঁচিয়ে দেবে ৩ মিনিট, শিখে নিন ‘কায়দা’!

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

প্রসঙ্গত, গত কয়েক মাসে শাহ যত বার পশ্চিমবঙ্গ সফরে এসেছেন, দেড় দিন, দু’দিন বা আড়াই দিন করে কাটিয়েছেন তিনি। সেই দিক থেকে দেখতে গেলে এটিই হতে চলেছে অমিত শাহের সংক্ষিপ্ততম পশ্চিমবঙ্গ সফর। রাজনৈতিক কর্মসূচি থাকছে না বলেই এত সংক্ষেপে সব মিটে যাবে বলে বিজেপি সূত্রের ব্যাখ্যা। তবে রাজনৈতিক কর্মসূচি না-থাকলেও বুধবার রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা এবং দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার নেতৃত্ব মায়াপুরের ইসকন মন্দিরে শাহের সঙ্গে উপস্থিত থাকবেন বলেই সূত্রের খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ, মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ, আর কী কী আছে সফরসূচিতে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল