TRENDING:

Amit Shah on Bhawanipur: ‘আমি বলেছি...মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে ওঁকে হারাতে হবে,’ ভবানীপুর থেকে হুঙ্কার অমিত শাহের!

Last Updated:

এদিনের বক্তব্যে অমিত শাহ স্পষ্ট করে জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর শক্ত ঘাঁটি ভবানীপুর থেকেই পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ ভারতীয় জনতা পার্টি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভবানীপুর: ‘শুভেন্দু শুধু নন্দীগ্রামে দাঁড়াতে চেয়েছিলেন৷ আমি শুভেন্দুকে বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে, ওকে হারাতে হবে৷’ বৃহস্পতিবার ভবানীপুরে মনোনয়ন পত্র দাখিল করলেন শুভেন্দু অধিকারী৷ আর তাঁর পাশে থাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মনোনয়ন জমা দেওয়ার পরে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দুর ভোটে লড়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে উপরোক্ত মন্তব্য করলেন শাহ৷
কী বললেন অমিত শাহ
কী বললেন অমিত শাহ
advertisement

এদিন বক্তব্য থেকে অমিত শাহ স্পষ্ট করে দেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নিজের শক্তিশালী ঘাঁটি ভবানীপুর থেকে তাঁকে হারাতে বদ্ধ পরিকর ভারতীয় জনতা পার্টি৷

এদিন সমর্থকদের উদ্দেশ্যে কথা বলার সভায় প্রচারমঞ্চ থেকে শাহ বলেন, ‘‘বাংলার মুক্তির জন্য ভবানীপুর থেকে বিপুল ভোটে জিততে হবে৷’’

আরও পড়ুন: ‘বিজেপির গেম প্ল্যান এটা..,’ ‘প্রোটেকশন’ দিতে পারেনি কমিশন, মালদহের ঘটনায় এবার মুখ খুললেন মমতা

advertisement

তৃণমূল সুপ্রিমোকে তাঁরই কেন্দ্র থেকে পরাজিত করার দলীয় স্ট্র্যাটেজির উপরে জোর দিয়ে রীতিমতো চ্যালেঞ্জের সুরে শাহ বলেন, ‘আমি বলেছি শুভেন্দু অধিকারীকে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওঁর ঘরে গিয়ে হারাতে হবে৷’’

তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে এবার ভাল ভোট পাবে বিজেপি৷ কারণ মানুষ প্রধানবমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পরিবর্তনের সরকার চাইছে৷

দুর্নীতি থেকে শুরু করে কর্মসংস্থান৷ বিভিন্ন ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শাহ বলেন, ‘‘যুবকদের কোনও কর্মসংস্থান নেই, মমতা দুর্নীতির নজির গড়েছেন৷ বাংলার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত৷ ৫ মে বিজেপি সরকার আসছে৷’’ শাহের দাবি, ছাব্বিশের নির্বাচনে বাংলায় ১৭০টি আসন পেতে চলেছে বিজেপি৷

advertisement

আরও পড়ুন: ‘বেঙ্গল মোস্ট পোলারাইজড স্টেট, ’ মালদহের ঘটনা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য সুপ্রিম কোর্টের! মুখ্য়সচিব, DGP-দের শোকজ

শাহের হুঙ্কার, ‘‘নন্দীগ্রামে হেরেছিলেন মমতা৷ এবার মমতা গোটা বাংলা এবং ভবানীপুরেও হারবেন৷’’ তাঁর দাবি, ‘‘যদি ভবানীপুরের জনগণ এই একটা আসনে বিজেপিকে জয়ী করে, তাহলে বাংলায় এমনিতেই পরিবর্তন চলে আসবেন৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি...! ৮৪-তেও টগবগে, মালদহের রতুয়ায় তৃণমূলের এই প্রার্থীকে চেনেন?
আরও দেখুন

এদিন মমতার পাড়া দিয়েই কার্যত মিছিল করেন অমিত শাহ৷ তাঁর সঙ্গে ছিলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং স্বপন দাশগুপ্ত৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah on Bhawanipur: ‘আমি বলেছি...মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে ওঁকে হারাতে হবে,’ ভবানীপুর থেকে হুঙ্কার অমিত শাহের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল