TRENDING:

Medicine: 'টেলমা', 'অনডেম' খান? নামী সংস্থার ১৪৫ ওষুধ গুণমানের পরীক্ষায় ডাহা ফেল! আপনার ওষুধ তালিকায় নেই তো? দেখুন...

Last Updated:

Medicine: প্রেসারের ওষুধ থেকে অ্যালার্জি, বমির ওষুধ! গুণমানের পরীক্ষায় ডাহা ফেল নামী ব্র্যান্ডের ১৪৫টি ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরির পরীক্ষায় ফেল করল দেশের ৫২টি ওষুধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ প্রেসারের ওষুধ থেকে অ্যালার্জি, বমির ওষুধ! গুণমানের পরীক্ষায় ডাহা ফেল নামী ব্র্যান্ডের ১৪৫টি ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরির পরীক্ষায় ফেল করল দেশের ৫২টি ওষুধ। অন্যদিকে, বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাস করতে পারল না ৯৩টি ওষুধ। এ বছরের জানুয়ারি মাসে এই ওষুধগুলোকে ‘নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ (NSQ) বা সঠিক গুণমানের নয় বলে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রের তরফে। তার মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত কিছু ওষুধ।
প্রেসারের ওষুধ থেকে অ্যালার্জি, বমির ওষুধ! গুণমানের পরীক্ষায় ডাঁহা ফেল নামী ব্র্যান্ডের ১৪৫টি ওষুধ। প্রতীকী ছবি।
প্রেসারের ওষুধ থেকে অ্যালার্জি, বমির ওষুধ! গুণমানের পরীক্ষায় ডাঁহা ফেল নামী ব্র্যান্ডের ১৪৫টি ওষুধ। প্রতীকী ছবি।
advertisement

গ্লেনমার্ক হেলথ কেয়ারের অত্যন্ত প্রচলিত রক্তচাপ কমানোর ওষুধ ‘টেলমা এ এম’, অ্যালকেম হেলথ কেয়ারের বমি বন্ধ করার ওষুধ ‘অন্ডেম ৪’। এছাড়াও টনসিল, ব্রংকাইটিস, গলা, কান, প্রস্রাবের সংক্রমণ বন্ধের অ্যান্টিবায়োটিক অ্যালার্জি বন্ধের ওষুধ, কফ সিরাপ রয়েছে। এই ওষুধগুলোর বেশিরভাগ প্রস্তুতকারক গুজরাটের ভদোদারা, আহমেদাবাদ, হিমাচল প্রদেশের বদ্দি, পুদুচেরি, মহারাষ্ট্রের তারাপুর, উত্তরাখণ্ডের রুরকি, হরিদ্বারে অবস্থিত।

advertisement

আরও পড়ুনঃ ‘কেঁচো খুঁড়তে…’! পুনর্নির্মাণের সময় পুকুর থেকে উঠল আরও ট্রলি! কী মিলল তাতে? পিসি শাশুড়ি হত্যাকাণ্ডে হাড়হিম আপডেট

জানুয়ারি মাসে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে র‍্যানডম স্যাম্পল টেস্ট করে সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। একইসঙ্গে প্রত্যেক রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবেও ওই পরীক্ষা হয়। পশ্চিমবঙ্গে ড্রাগ টেস্টিং ল্যাবের পরীক্ষায় ফেল করেছে দুটি বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থার দুটি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ। একটি হল টেলমিসারটান, যা হার্টের সমস্যায় রোগীদের রোগীদের দেওয়া হয়। আরেকটি হল, অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্ল্যাভিউনেট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

Avijit Chanda

বাংলা খবর/ খবর/কলকাতা/
Medicine: 'টেলমা', 'অনডেম' খান? নামী সংস্থার ১৪৫ ওষুধ গুণমানের পরীক্ষায় ডাহা ফেল! আপনার ওষুধ তালিকায় নেই তো? দেখুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল