আরও পড়ুনঃ নয়ডা নয়, বিভাস অধিকারীর প্রতারণা চক্রের বীজ বপন শুরু হয় বাংলার এই জায়গা থেকে! চাঞ্চল্যকর তথ্য
বিবৃতিতে আরও লেখা আছে, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী সংগঠনে এই অভিযোগ জানায়। ইউনিট স্তর থেকে লোকাল স্তরে অভিযোগ এলে সংগঠনে প্রাথমিক আলোচনার পর, আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তী চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সৌমিককে সংগঠনের সমস্ত স্তরের সমস্ত কাজ থেকে বিরত রাখা হবে।’
advertisement
সেখানে আরও লেখা আছে, ‘ এই বিবৃতি প্রকাশিক হবার সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকরী হবে।‘ চলতি বছর রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ তুলে সংগঠন থেকে ইস্তফা দিলেন এক নেত্রী। লিখিত ভাবে এসএফআই উত্তর ২৪ পরগনা জেলার নেতৃত্বকে ইস্তফাপত্র পাঠিয়েছেন সেই নেত্রী। যা নিয়ে অস্বস্তিতে দমদম-সহ উত্তর ২৪ পরগনা জেলা সিপিএম নেতৃত্ব।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 18, 2025 12:39 PM IST
