আজ অর্থাৎ ৬ মে দেশজুড়ে ছিল দ্বিতীয় দফার নির্বাচন ৷ সেই নির্বাচনের ভোটপর্ব শেষ হওয়ার পরই প্রকাশ করা হয় ভিডিওটি ৷ তবে, এর আগেই ইউটিউবে ভাইরাল লিরিক ভিডিওর পর এবার নাচে-গানে তৈরি হয়েছে ভিডিওটি ৷
ভিডিওটির মাধ্যমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীনে বাংলায় যেসমস্ত উন্নয়নমূলক প্রকল্প হয়েছে ৷ সেই সমস্ত প্রকল্পই তুলে ধরা হয়েছে ৷ গানের লাইনে উঠে এসেছে- কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, যুবশ্রী-র মত বেশ কিছু সরকারি প্রকল্প ৷
advertisement
এই গানটি লিখেছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর এই গানের সুরকার এবং গানটি গেয়েছেন রূপম ইসলাম ৷
২০১৯ এর লোকসভা নির্বাচনের জন্য তৃণমূলের নতুন মিউজিক ভিডিও - প্রথম ভোট - বাংলার পক্ষে দেবে না বিপক্ষে। শুনুন--->
Location :
First Published :
May 06, 2019 10:19 PM IST
