সূত্রের খবর, গুরুতর অসুস্থ হয়ে বুধবারই আসানসোল থেকে তড়িঘড়ি কলকাতা ফিরে আসেন বিজেপির বিধায়ক ও রাজ্যে সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল। অসুস্থতার তীব্রতা এতটাই ছিল বুধবার তাঁর আসানসোলের যাবতীয় রাজনৈতিক কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় দল।
advertisement
শহরে ফিরে প্রাথমিক চিকিৎসা ও ওষুধে অসুস্থতা না কমায় রাতেই বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি হন অগ্নিমিত্রা পাল। তিনি ডক্টর সুস্মিতা চৌধুরীর পর্যবেক্ষণে রয়েছেন এই মুহূর্তে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে, জ্বর ও শ্বাসকষ্ট থাকায়।
advertisement
প্রসঙ্গত, আগামিকাল শুক্রবার দমদমে সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রীর সভায় থাকার কথা ছিল অগ্নিমিত্রার। কিন্তু অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর সভায় এই বার আর যাওয়া হবে না বিধায়কের।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 21, 2025 9:49 AM IST
