শনিবার রাহুল সিনহা বইমেলা আসতেই ছড়িযে পড়ে উত্তেজনা ৷ বিজেপি স্টলের সামনে তাঁকে ঘিরে CAA বিরোধিতায় পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুযারা ৷বিজেপি সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পড়ুয়ারা ৷পুলিশ এলে তাদের ঘিরেও চলতে থাকে বিক্ষোভ ৷ বিক্ষোভকারীদের দাবি, গোটা বইমেলা জুড়েই চলছিল CAA বিরোধী প্রচার ৷ বিজেপি স্টলের সামনে আসতেই গেরুয়া শিবিরে কর্মীরা প্ররোচনা দিতেই অশান্তির শুরু ৷ এমনকী পুলিশের সামনেই হামলা হয়েছে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের ৷ সবমিলিয়ে এমন দৃশ্য এর আগে দেখেনি কলকাতা বইমেলা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাইকিং শুরু করে পুলিশ৷
advertisement
Location :
First Published :
Feb 08, 2020 6:27 PM IST
