TRENDING:

আজও ফের কমল পেট্রোল ডিজেলের দাম, কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ

Last Updated:

শনিবার ফের কমল পেট্রোল ডিজেলের দাম ৷ শুক্রবার অবধি কলকাতায় পেট্রোলের দাম ছিল ৮০.০৭ টাকা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম ছিল ৭১.১৩ টাকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : শনিবার ফের কমল পেট্রোল ডিজেলের দাম ৷ শুক্রবার অবধি কলকাতায় পেট্রোলের দাম ছিল ৮০.০৭ টাকা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম ছিল ৭১.১৩ টাকা ৷ কিন্তু শনিবার ৮০.০৭ টাকা থেকে লিটার প্রতি পেট্রোলের দাম কমে দাঁড়াল ৭৯.৬৮ টাকা ৷ অন্যদিকে, ৭১.১৩ টাকা থেকে লিটার প্রতি ডিজেলের দাম কমে দাঁড়াল ৭১.১৩ টাকা ৷
advertisement

কর্ণাটক নির্বাচনের পর ২ সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে এক জাঁতাকলের মধ্যে ফেলে দিয়েছিল ৷ পেট্রোপণ্যের মূল্য সামান্যতম হ্রাসের ফলে কিছুটা হলেও নিশ্চিন্তে সাধারণ মানুষ ৷ আজ নিয়ে ১১-তম দিনেও কমল পেট্রোল-ডিজেলের দাম ৷

তারই মাঝে পেট্রোল-ডিজেলের পাশাপাশি দাম বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারেরও। এর জেরে মাথায় হাত মধ্যবিত্তের ৷ তেলের দাম কমলেও তা এত সামান্য মাত্রায় যে তাতে লাভ হয়েছে খুব সামান্যই ৷ এর জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

কলকাতা ছাড়াও অন্যান্য মেট্রো সিটিতেও বেশ কিছুটা কমেছে পেট্রোল ডিজেলের দাম ৷ দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৭৭.০২, ডিজেলের দাম ৭৭.৪২ ৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ৮৪.৮৪ টাকা এবং ডিজেলের দাম ৮৫.২৪ টাকা ৷ চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ৭৯.৯৫ টাকা, ডিজেলের দাম ৮০.৩৭ টাকা ৷ বেঙ্গালুরুতে লিটার প্রতি পেট্রোলের দাম ৭৮.২৭ টাকা, ডিজেলের দাম ৭৮.৬৮ টাকা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজও ফের কমল পেট্রোল ডিজেলের দাম, কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ