TRENDING:

মেরামতির পরেও রক্ষে নেই ! ফের ধসে গেল করুণাময়ী ব্রিজ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মেরামতির পরেও সমস্যার সমাধান হল না ৷ ফের বসে গেল করুণাময়ী ব্রিজের একাংশ ৷ ব্রিজের মাঝখানের একটি অংশ বসে গিয়েছে ৷ চারদিন আগেই মেরামতি করা হয়েছিল ওই অংশটিতে ৷ গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে ভাঙা অংশটি ৷ ভাঙা অংশের পাশ দিয়ে গাড়ি চলছে সেতুতে ৷
advertisement

টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ । মাঝেরহাটের ব্রিজ বিপর্যয়ের পর বেহালার সঙ্গে শহরের মূল অংশের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। সেখানেই ধরা পড়ল রোগ । শনিবার বিষয়টি নজরে আসে ৷ ব্রিজের উপরের একটি অংশ বসে গিয়েছে। দেখা দিয়েছে ফাটল । ঘটনাস্থলে যান পূর্ত দফতরের কর্তারা । দেখা যায়, ফাটল দিয়ে চুঁইয়ে পড়ছে জল ।

advertisement

আরও পড়ুন: কলড্রপের সমস্যায় ভুগছেন প্রধানমন্ত্রীও ! টেলিকম অপারেটরদের প্রতি ক্ষুব্ধ মোদি

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালমুক্ত করে 'স্মার্ট সিটি', মালদহ নিয়ে আগামীর রূপরেখা জানালেন বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি
আরও দেখুন

রাজ্যের বিপজ্জনক সেতুর মধ্যে অন্যতম হিসেবে নাম রয়েছে টালিগঞ্জ-করুণাময়ী সেতুর। আশঙ্কা সত্যি করে সেই সেতুতে কিছুদিন আগেই গলদ ধরা পড়ল ৷ মাঝেরহাটের ব্রিজ বিপর্যয়ের পর বেহালার সঙ্গে যোগাযোগের মূল চাপ সামলাচ্ছিল টালিগঞ্জের এই করুণাময়ী ব্রিজ। এবার গুরুতর রোগ সেখানেও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মেরামতির পরেও রক্ষে নেই ! ফের ধসে গেল করুণাময়ী ব্রিজ