মঙ্গলবারও তাপমাত্রা আরও কিছুটা বাড়বে ৷ আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং রাজস্থানে তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্তের জন্যই উত্তুরে হাওয়া কম ঢুকছে রাজ্যে। যার জেরেই শীত কমার সম্ভাবনা রয়েছে।
তবে আবহবিদদের আশ্বাস, এখনই শীত চলে যাচ্ছে বলে হতাশ হওয়ারও কোনও কারণ নেই, কারণ পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই ফের শীতের দাপট বাড়বে।
advertisement
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি। এদিন কোচবিহার জেলার তাপমাত্রা ছিল ৫.৭ ডিগ্রি, জলপাইগুড়ি ৬.৭ ডিগ্রি, বীরভূম ৭ ডিগ্রি, কৃষ্ণনগর ১০.২ ডিগ্রি, দিঘা ৯.৪ ডিগ্রি, বাঁকুড়া ৮.৫ ডিগ্রি, আসানসোল ৭.৬ ডিগ্রি এবং বর্ধমানে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি ৷
Location :
First Published :
Jan 16, 2017 7:37 PM IST
