সল্টলেকে অটো চলাচল শুরু হয়েছে। যদিও অনেক অটো দাঁড়িয়ে থাকলেও যাত্রী নেই। অন্যদিকে আবার উল্টোডাঙায় অন্য ছবি। অটো নামলেও যাত্রী তুলতে পারছেন না চালকরা। কারণ তাঁদের দাবি, অটো চালানোর অনুমতি পুলিশের কাছে আসেনি। তাই রাস্তায় অটো চালাতে পারছেন না উল্টোডাঙার অটোচালকরা।
একাধিক ট্রাফিক গার্ড জানিয়েছেন, তাঁদের কাছে কোনও সার্কুলার আসেনি। তাই অটো চালাতে দিচ্ছেন না তাঁরা। ফলে গড়িয়াহাট ও রাসবিহারীতে অটো থাকলেও অটো যাত্রী নিয়ে যেতে পারছে না।।
advertisement
Location :
First Published :
May 27, 2020 1:00 PM IST
