TRENDING:

Accidents: ঝড়-জলের রাতে মৃত্যু, ছেলেকে হারিয়ে শোকে পাথর, ‘জাস্টিস’-এর দাবি বাবার

Last Updated:

তাঁর বাবা প্রাসাদ গুপ্তার মুখে ছেলের জন্য ‘জাস্টিসের’ দাবি৷ তিনি সংবাদ পত্রের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘‘হামকো কুছ নেহি চাহিয়ে, হামে বস 'ন্যায়' চাহিয়ে’’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২৬ অক্টোবর শুক্রবার, ঝড়-বৃষ্টির রাত, এই শহরেই তড়িদাহত হয়ে বেঘোরে মারা গেল এক তরুণ৷ নাম সৌরভপ্রসাদ গুপ্ত।
ঝড়-জলের রাতে মৃত্যু তরুণের
ঝড়-জলের রাতে মৃত্যু তরুণের
advertisement

মিটার ঘরের চারিদিকে তারের জটলা৷ সেই তার থেকেই বিদ্যুৎ টেনে নিয়ে গিয়ে ডাক্তারের চেম্বারের বিজ্ঞাপনী বোর্ডে আলো জ্বালানো হয়েছিল৷ সেই বোর্ডের বিদ্যুতেই মারা গেলেন সৌরভ৷

ঘটনাটি ঘটেছিল জাস্টিস দ্বারকানাথ রোডে৷ সেখানে তাঁর বাবার একটি ভুজিয়ার দোকান রয়েছে। সিসিটিভিতে দেখা গিয়েছে জমা জলে টাল সামলাতে না পেরে ঠেলাগাড়ি ধরে দাঁড়ানোর চেষ্টা করেছিল৷ আর তখনই ছিটকে পড়ে যায়৷

advertisement

আরও পড়ুন: সাবধান! ধনতেরাসে খবরদার কিনবেন না ৫ জিনিস, ঘরে সম্পদের বদলে দুর্ভাগ্য টেনে নিয়ে আসবে, ছারখার হবে সুখ-শান্তি

এবার তাঁর বাবা প্রাসাদ গুপ্তার মুখে ছেলের জন্য ‘জাস্টিসের’ দাবি৷ তিনি সংবাদ পত্রের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘‘হামকো কুছ নেহি চাহিয়ে, হামে বস ‘ন্যায়’ চাহিয়ে’’।

আরও পড়ুন: ধনতেরাসের দিন রান্না করুন এই ৩ সব্জি, পাবেন ধনকুবেরের আশীর্বাদ, বাড়িতে সুখ-সমৃদ্ধির বৃষ্টি হবে

advertisement

২২ বছরের ছেলেকে অকালে হারিয়ে শোকে পাথর গনেশ প্রাসাদ গুপ্তা। জানা যায়, সৌরভপ্রসাদ এবার কলেজের তৃতীয় বর্ষে উঠতো। পুলিশে চাকরির জন্য ফর্ম ফিলাপও করেছে সে৷

কিন্তু শুধুমাত্র অসুস্থ বাবার পাশে দাঁড়াতে, পরিবারের অন্নসংস্থানের জন্য এলাহাবাদ থেকে ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে এসেছিলেন৷

তাঁদের নিজেদের বহু পুরনো দোকান রয়েছে সেখানে৷ সেই দোকান সামলাতেই ছুটে এসেছিল সে। আর দোকান সামলে আর বাড়ি ফেরা হল না সৌরভের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

ছেলেকে হারিয়ে এখন বাবার প্রশ্ন, কেন অকালে চলে যেতে হল ছেলেকে? কেন সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা গেল না? জাস্টিস কোর্ট বিল্ডিং কর্তৃপক্ষের অন্যায়ের বিরুদ্ধে এবার জাস্টিস চাইছেন সৌরভের বাবা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Accidents: ঝড়-জলের রাতে মৃত্যু, ছেলেকে হারিয়ে শোকে পাথর, ‘জাস্টিস’-এর দাবি বাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল