TRENDING:

নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ, তৃণমূল-বিজেপির মেগা টক্কর

Last Updated:

Abhishek Vs Suvendu: তাঁরই হাত ধরে দলে 'পুনরাভিষেক'! সেই পবিত্র করের প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক। অন্যদিকে বিকেলেই নিজের গড়ে শুভেন্দুর সভা। দুই যুযুধান দলের দুই সভা ঘিরে তপ্ত নন্দীগ্রাম। বিধানসভা ভোটের আগে তৃণমূল না বিজেপি? নন্দীগ্রামে কার পাল্লা ভারী? আঁচ দেবে আজকের র্যালি?

advertisement
কলকাতা: নন্দীগ্রামে দুই হেভিওয়েটের একই দিনে কর্মসূচীতে জমজমাট আজ, বুধবারের রাজনৈতিক লড়াই। ২০২১ সালের বিধানসভা ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। যেখানে সম্মুখ সমরে লড়াই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। ২০২৬ এর বিধানসভা ভোটের ভরকেন্দ্র হল ভবানীপুর। আবার যেখানে মুখোমুখি লড়তে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে। কিন্তু রাজনীতির ময়দানে এখনও নজরে সেই নন্দীগ্রাম।
নন্দীগ্রামে অভিষেক শুভেন্দু
নন্দীগ্রামে অভিষেক শুভেন্দু
advertisement

আজ নন্দীগ্রামে অভিষেক বন্দোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সভা। একই দিনে একই বিধানসভা কেন্দ্র এবং একই ব্লক এলাকায় তৃণমূল এবং বিজেপির, দু-পক্ষের সভা পাল্টা সভা ঘিরে জোর তৎপরতা তাই নন্দীগ্রামে।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী আমাদের হবে…!’ হুমায়ুনের সঙ্গে জোট গড়ে দাবি ওয়াইসির! দুই ‘ভাই’ যৌথ সভা করবেন কলকাতাতেও! নিশানায় মমতা

advertisement

নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া অঞ্চলের ঘোলপুকুরে তৃণমূলের কর্মী সভা হবে আজ বুধবার দুপুরে। দলের নন্দীগ্রাম কেন্দ্রের প্রার্থী পবিত্র করের সমর্থনে প্রচারে আসবেন এবং কর্মী সভা করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। আজ একইদিনে শুভেন্দু অধিকারীও সভা করবেন নন্দীগ্রামে। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের সভা হবে রেয়াপাড়ায়। শুভেন্দুর সভা হবে বিকেলে।

আরও পড়ুন: ‘ইজরায়েলে’ ১০,০০০ ভারতীয় টাকা ‘কত’ হয়ে যাবে জানেন…? শুনলেই চমকাবেন, শিওর!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাটোয়ায় ফসল তোলার মুখে জলের তলায় ৩০০০ বিঘা জমি! সবজি চাষে সর্বনাশের আশঙ্কা চাষিদের
আরও দেখুন

দু দলের দুই তাবড় নেতার সভা হবে নন্দীগ্রাম দু নম্বর ব্লক এলাকাতেই। ভোট আবহে সভা, পাল্টা সভাকে ঘিরে নন্দীগ্রামে শুরু হয়েছে দুপক্ষের জোর তৎপরতা। দুজনেরই সভা নন্দীগ্রাম দু’নম্বর ব্লক এলাকাতেই, তাই পুলিশি তৎপরতাও জোরদার করা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি এবং তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়, জানিয়েছেন এবারের লড়াই চমকে দেওয়ার মতো। দলের কর্মীদের চাঙ্গা করতে তাই অভিষেক বন্দোপাধ্যায় আসছেন। আবার অন্যদিকে নন্দীগ্রামের বিজেপি নেতা, প্রলয় পাল জানিয়েছেন, “মানুষ জানে সারা বছর কে পাশে থাকে।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ, তৃণমূল-বিজেপির মেগা টক্কর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল