#কলকাতা: কলকাতা বিমানবন্দরে তাইল্যান্ডের এক ব্যক্তির মৃত্যু। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জিত টিটাট সুপাসাত নামের ওই বিদেশির। কলকাতা থেকে ব্যাঙ্কক যাচ্ছিলেন তিনি। আচমকাই, ১২ নম্বর বোর্ডিং গেটের কাছে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেকানে চিকিৎসকেরা পরীক্ষা করে জিত টিটাট সুপাসাতকে মৃত বলে ঘোষণা করেন।