TRENDING:

স্মার্টফোন না থাকায় 'মিস' হচ্ছে স্কুল ও টিউশনের ক্লাস, হতাশায় আত্মঘাতী দশম শ্রেণীর পড়ুয়া

Last Updated:

বৃহস্পতিবার হাওড়ার নিশ্চিন্দার প্রফুল্ল নগরের বাসিন্দা শিবানী সাউয়ের (১৬) ঝুলন্ত দেহ উদ্ধার করে নিশ্চিন্দা থানার পুলিশ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: বছর ঘুরলেই জীবনের প্রথম বড় পরীক্ষা । তার আগেই নিজের জীবন দিয়ে সমাজকে অনেক বড় পরীক্ষার সামনে ফেলে দিল দশম শ্রেণীর ছাত্রী । স্মার্টফোনে না থাকায় দীর্ঘ লকডাউনে স্কুলে এবং গৃহশিক্ষকের অনলাইন ক্লাসে যোগ দিতে পারছিল না বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলের দশম শ্রেণীর ছাত্রী শিবানী সাউ (১৬) । পড়াশোনায় পিছিয়ে পড়বে আশঙ্কায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে ।
advertisement

বৃহস্পতিবার হাওড়ার নিশ্চিন্দার প্রফুল্ল নগরের বাসিন্দা শিবানী সাউয়ের (১৬) ঝুলন্ত দেহ উদ্ধার করে নিশ্চিন্দা থানার পুলিশ ।  প্রতিবেশীরা জানিয়েছেন, শিবানী ও তাঁর পরিবার নিশ্চিন্দা এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকে । শিবানীর বাবা , মা ও তার এক ছোট ভাই লকডাউনের কয়েকদিন আগে পারিবারিক জমি সংক্রান্ত সমস্যা মেটাতে বিহারের সমস্তিপুর দেশের বাড়িতে যায় । এরপর লকডাউন চালু হয়ে যাওয়ার তাঁরা এখনও ফিরতে পারেননি । শিবানী তাঁর  এক বছরের বড় দাদার সঙ্গে হাওড়ার ভাড়া বাড়িতে ছিল । দুই ভাই-বোনের সব রকম দেখাশোনা করতেন প্রতিবেশী ও বাড়ির মালিক ।

advertisement

শিবানীর দাদা বলেন , "বৃহস্পতিবার বিকালে আমি বাইরে বেরিয়েছিলাম । বোন একাই  ছিল ঘরে । সন্ধেবেলা বাড়ি ফিরে দরজা ধাক্কা দিলেও দরজা খুলছিল না ।  তখনই খবর দিই বাড়ির মালিককে । প্রতিবেশীরা অনেক চেষ্টা করে দরজা খুলতে না পেরে ঘরের জানালা ভেঙে ফেলেন । ঘরের ভিতরে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে জানলার সাথেই ঝুলছিল বোনের দেহ । পরে পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে ওই ছাত্রীর দেহ ।

advertisement

শিবানীর ভাইয়ের দাবি , কয়েকদিন ধরে বোন তাঁর পড়াশোনা নিয়ে খুব চিন্তায় ছিল ।  বার বার জানাতো স্মার্টফোন না থাকায় সে স্কুলের অনলাইন ক্লাস করতে পারছে না । এমনকি গৃহশিক্ষকরাও অনলাইনে পড়াচ্ছেন, সেটাই করতে পারছে না সে । বছর ঘুরলেই মাধ্যমিক । এই ভাবে চলতে থাকলে সে তার সহপাঠীদের থেকে অনেকটাই পিছিয়ে পড়বে । এমনকি পরীক্ষায় ফেল করার আশঙ্কা করছিল ।

advertisement

ছোট থেকেই মেধাবী ছাত্রী শিবানী ।  বিহারে আটকে পড়া বাবা মা কেও সে বার বার জানিয়েছে তার আক্ষেপের কথা । শিবানীর বাবা মিন্টু বাবু মেয়েকে বলেন ,  খুব  তাড়াতাড়ি মেয়েকে ফোনের ব্যবস্থা করে দেবেন । মেয়ের মৃত্যুর খবর পেয়ে বিহার থেকে গাড়ি ভাড়া করে সকালেই হাওড়াতে ফেরেন । মিন্টু সাউয়ের দাবি , মেয়ে বার বার তাঁর আক্ষেপের কথা জানিয়েছিল ।  আমরাও চেষ্টা চালাচ্ছিলাম মেয়েকে টাকা পাঠানোর । কিন্তু সেটাও সম্ভব হয়নি । পড়াশোনা ভালোবাসা মেধাবী ছাত্রী কাছে দীর্ঘ কয়েকদিন দুঃস্বপ্নের মতো কাটছিল , বলেন শিবানীর এক প্রতিবেশী । তিনি জানান , বিভিন্নসময় দুই ভাই-বোনকে সাহায্যের জন্য ঘরে ঢুকলেই দেখতাম শিবানী পড়াশোনা করছে । ইতিমধ্যেই মৃতদেহ নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে সাউ পরিবার ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Debasish Chakraborty

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্মার্টফোন না থাকায় 'মিস' হচ্ছে স্কুল ও টিউশনের ক্লাস, হতাশায় আত্মঘাতী দশম শ্রেণীর পড়ুয়া
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল