শনিবার সন্ধ্যায় হাবড়ার গোবড়ডাঙ্গা স্টেশন বাজারে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এই যুবকদের । এরপরই তাদের আটক করে হাবড়া থানার গোবড়ডাঙ্গা ফারির পুলিশ । জিজ্ঞাসাবাদ করার পর তাঁদের কাছে সঠিক কাগজপত্র দেখতে চায় পুলিশ । কিন্তু কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তাঁরা ।
ধৃতদের নাম সুজন রায় (২৬) ও রাজীব মন্ডল (২৬) । পুলিশের জেরায় ওই দুই যুবক স্বীকার করেছে ঝাইডাঙ্গা সীমান্ত থেকে অবৈধ ভাবেই তাঁদের দালাল নজরুল মন্ডলের সাথে ভারতে প্রবেশ করেছেন তাঁরা । ভিন রাজ্যে কাজের সুযোগের জন্যই এই দেশে প্রবেশ করেছিলেন তাঁরা, পুলিশকে জানিয়েছে তাঁরা । আজ ধৃতদের বারাসাত আদালতে পাঠানো হয়েছে।
advertisement
Location :
First Published :
Aug 12, 2018 3:06 PM IST
